Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন, তদন্তে প্রশাসন - Chief TV

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন, তদন্তে প্রশাসন - Chief TV

2026-02-03  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  116 views
হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন, তদন্তে প্রশাসন - Chief TV

কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত একটি ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বুড়িরপাড়–খাইয়ার সড়কের গাংপাড় এলাকায় শাপলা কলি প্রতীকের সড়কে টাঙানো একটি ব্যানারে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়।

ঘটনার খবর পেয়ে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং ভীতিকর পরিবেশ তৈরির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ ধরনের নাশকতা চালানো হচ্ছে।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা এনসিপির সদস্য মোসলেহ উদ্দিন বলেন,
“রাতের আঁধারে পরিকল্পিতভাবে ব্যানারটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এই হামলা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন,
“ব্যানারে আগুন দেওয়ার বিষয়টি আমরা জেনেছি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। এখনো কাউকে আটক করা যায়নি, তবে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


Share: