Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / হিজাব নিয়ে আপত্তিকর মন্তব্য: জাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ - Chief TV

হিজাব নিয়ে আপত্তিকর মন্তব্য: জাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ - Chief TV

2026-06-15  ডেস্ক রিপোর্ট  31 views
হিজাব নিয়ে আপত্তিকর মন্তব্য: জাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ  -  Chief TV
জাতীয় সংসদে হিজাব, নিকাব ও পর্দা নিয়ে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস।
 
রোববার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
 
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা হিজাব ও নিকাবকে নারীর মৌলিক অধিকার এবং ধর্মীয় পরিচয়ের অংশ হিসেবে উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে জাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম বলেন, বোরকা ও হিজাব এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সংস্কৃতি ও মর্যাদাবোধের অবিচ্ছেদ্য অংশ। জাতীয় সংসদে দাঁড়িয়ে কোনো নারীর পোশাক নিয়ে কটাক্ষ করা অনভিপ্রেত ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
 
অন্যদিকে সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে রাজনৈতিক অধিকার অর্জিত হয়েছে, সেখানে হিজাব পরিহিত নারীদেরও বিশাল ভূমিকা রয়েছে।
 
৯০ শতাংশ মুসলমানের দেশে ধর্মীয় অনুশীলন নিয়ে কটাক্ষ করার প্রতিবাদ জানিয়ে তারা অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার এবং জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবি জানান। সমাবেশ থেকে শিক্ষা প্রতিষ্ঠানসহ সব জায়গায় নারী শিক্ষার্থীদের পোশাক ও ব্যক্তিগত পছন্দের প্রতি সম্মান প্রদর্শনের সংস্কৃতি নিশ্চিত করারও আহ্বান জানানো হয়।

Share: