Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / প্রশাসন / ইতিহাসে প্রথম বারের মতো ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন শিল্পী - Chief TV

ইতিহাসে প্রথম বারের মতো ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন শিল্পী - Chief TV

2026-04-30  আহমেদ সাব্বির রোমিওঃ  34 views
ইতিহাসে প্রথম বারের মতো ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন শিল্পী - Chief TV

ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার শামীমা পারভীন শিল্পীকে বদলী করা হয়েছে ঢাকা জেলায়। বিদায়ী এসপি মো. মিজানুর রহমানকে পাঠানো হচ্ছে পিবিআই-তে।

নড়াইলের বাসিন্দা শামিমা পারভীন শিল্পী ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালের ২১ আগষ্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন পুলিশ বাহিনীতে।

আন্তর্জাতিক নারী পুলিশ এসোসিয়েশন (আইএডব্লিউপি) এর সেন্ট্রাল এবং দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর নির্বাচিত হয়েছিলেন  শিল্পী।২২টি দেশের নারী পুলিশের সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি।

এ ছাড়াও বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের ১নং যুগ্ম সম্পাদকও দায়িত্ব পালন করেছেন শিল্পী।

শামীমা পারভীনের স্বামী রকিবুল ইসলাম বকুল জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ। রাজনৈতিক পদবী বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীমা পারভীন শিল্পী ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের নেত্রী‌। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের (JUBOF) ২০২৫-২৬ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন শিল্পী।


Share: