Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হবে - Chief TV

জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হবে - Chief TV

2026-02-09  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  168 views
জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হবে - Chief TV

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, “দাঁড়িপাল্লার মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়ার কোনো নিশ্চয়তা নেই। জামায়াতকে ভোট দিলে আমাদের ঈমান নষ্ট হবে।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুর ইউনিয়নের ভগদগাজি বাজারে আয়োজিত পথসভায় তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল আরও বলেন, দেশের প্রখ্যাত আলেমরাও এই অপপ্রচারকে প্রত্যাখ্যান করেছেন। তিনি উল্লেখ করেন, বাবুনগরী সাহেব জামায়াতে ইসলামিকে ভোট দেওয়া নাজায়েজ বলেছেন এবং চরমোনাই পীর জামায়াতকে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন।

তিনি দেশের বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, “গত ১৫ বছরে দেশ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। উন্নয়ন নির্ভর করে মানুষের আয়ের উপর। তাই আয় বৃদ্ধির জন্য আমাদের পরিকল্পনা রয়েছে।”

মির্জা ফখরুল ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ভোট দিন। আমরা নির্বাচিত হলে প্রথম দেড় বছরের মধ্যে ১ কোটি বেকারের চাকরি, ৫০ লাখ মায়ের ফ্যামিলি কার্ড, এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করব, যাতে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও পানি পান করতে পারে।”

পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।


Share: