Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / জাতীয় নির্বাচন ও গণভোটের ফল একসাথে ঘোষণা - Chief TV

জাতীয় নির্বাচন ও গণভোটের ফল একসাথে ঘোষণা - Chief TV

2026-01-26  ডেস্ক রিপোর্ট  191 views
জাতীয় নির্বাচন ও গণভোটের ফল একসাথে ঘোষণা - Chief TV

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা একসঙ্গে সম্পন্ন হবে এবং একই সময় ফলাফল প্রকাশ করা হবে।

সোমবার দুপুরে নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

ইসি সচিব বলেন, দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট বিতরণ কার্যক্রম আজ থেকেই শুরু হয়েছে। এবার প্রায় সাত লাখ ভোটার ডাকযোগে ভোট প্রদান করবেন। তিনি আরও জানান, দুইটি ভোটের গণনা সমান্তরালভাবে চলবে, ফলে ফলাফলও একযোগে ঘোষণা করা সম্ভব হবে।


Share:

ট্যাগস: chief tv news chief tv জাতীয়