Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / বিনোদন / জিম ছাড়াই ১৮ কেজি ওজন কমালেন আমির - Chief TV

জিম ছাড়াই ১৮ কেজি ওজন কমালেন আমির - Chief TV

2026-01-17  ডেস্ক রিপোর্ট  131 views
জিম ছাড়াই ১৮ কেজি ওজন কমালেন আমির - Chief TV

বয়স ইতিমধ্যেই ৬০-এর কাছাকাছি, তবু বলিউড অভিনেতা আমির খান-এর নতুন লুক দেখে তা বোঝার উপায় নেই। কোনো জিম বা ব্যায়াম না করেও ১৮ কেজি ওজন কমিয়ে ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। সামাজিক মাধ্যমে তার এই পরিবর্তন নিয়ে চলছে তুমুল আলোচনা।

আমির খান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, এই ওজন কমানোর মূল রহস্য শরীরচর্চা নয়, বরং তার বিশেষ খাদ্যাভ্যাস। তিনি শুরু করেছিলেন ‘অ্যান্টি-ইনফ্ল্যামেটরি’ বা প্রদাহ-বিরোধী ডায়েট, যা মূলত তার দীর্ঘদিনের যন্ত্রণাদায়ক মাইগ্রেন কমানোর উদ্দেশ্যে।

তিনি বলেন, “আমি মাইগ্রেনের জন্য এই ডায়েট শুরু করেছিলাম। তবে দেখলাম, স্বাভাবিকভাবেই ১৮ কেজি ওজন কমে গেছে। এখন আমার মাইগ্রেনও অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে।”

পুষ্টিবিদদের মতে, শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ক্রনিক ইনফ্ল্যামেশন থাকলে ইনসুলিন ও লেপটিন হরমোনের কার্যকারিতা কমে যায়, যা মেদ জমার প্রধান কারণ। অতিরিক্ত চিনি, প্রক্রিয়াজাত খাবার এবং মানসিক চাপের ফলে এই সমস্যা আরও বাড়ে। আমিরের ক্ষেত্রে, প্রদাহ-বিরোধী খাবার শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করেছে। এর আগে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানও একই পদ্ধতিতে ওজন কমিয়েছিলেন।

আমিরের ডায়েট চার্ট থেকে বাদ পড়েছে বেশ কিছু খাবার, যেমন:

চিনিযুক্ত পানীয় (কোল্ড ড্রিঙ্কস, প্যাকেটজাত জুস)

রিফাইনড অয়েল ও সয়াবিন তেল

ফাস্ট ফুড

প্রক্রিয়াজাত মাংস

দুগ্ধজাত পণ্য

সাদা চাল ও ময়দার তৈরি খাবার

এর পরিবর্তে তিনি ঘরোয়া, প্রাকৃতিক ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করে নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন।


Share: