Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / জুস খাইয়ে চালকের ইজিবাইক ছিনিয়ে নিল দুর্বৃত্তরা - Chief TV

জুস খাইয়ে চালকের ইজিবাইক ছিনিয়ে নিল দুর্বৃত্তরা - Chief TV

2026-03-10  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  155 views
জুস খাইয়ে চালকের ইজিবাইক ছিনিয়ে নিল দুর্বৃত্তরা - Chief TV

নীলফামারীর কিশোরগঞ্জে জুস খাইয়ে অজ্ঞান করে ফেরদৌস আলম (২৫) এক চালকের ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৯ মার্চ) রাত ৮ টার দিকে সদর ইউনিয়নের চেংমারী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ফেরদৌস আলম নিতাই ইউনিয়নের কাচারি বাজার এলাকার মোহাম্মদ এমদাদুল হকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবেশে ইজিবাইকে উঠে দুর্বৃত্তরা। পরে চালককে নিয়ে পেট্রোল পাম্প এলাকা থেকে বড়ভিটার দিকে যাচ্ছিলেন। এসময়ে চেংরমারি ব্রিজ এলাকার জনশূন্য জায়গায় পৌঁছালে তাকে ঘুস খাওয়ায়। এসময়ে চালক জুস খেয়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে রাস্তার পাশে ফেলে রেখে ইজিবাইক ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা রাস্তা দিয়ে যাওয়ার সময়ে তাকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  

স্থানীয় বাসিন্দা ফিরোজ আলী বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময়ে দেখি তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরে তাকে হাসপাতালে নিয়ে আসি এখানে এসে কিছুটা সুস্থ হয়। পরে তিনি জানায় তাকে জুস খাইয়ে অচেতন করা হয়েছিল।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, আমি বিষয়টি জেনেছি, আমরা ইজিবাইকটি উদ্ধারের চেষ্টা করছি।


Share: