Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / কাজিপুরে ঘরে ঘরে ভোট চাইছেন বিএনপি প্রার্থী সেলিম রেজা - Chief TV

কাজিপুরে ঘরে ঘরে ভোট চাইছেন বিএনপি প্রার্থী সেলিম রেজা - Chief TV

2026-02-03  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  161 views
কাজিপুরে ঘরে ঘরে ভোট চাইছেন বিএনপি প্রার্থী সেলিম রেজা - Chief TV

সিরাজগঞ্জ–১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের বিএনপি প্রার্থী সেলিম রেজা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন তিনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি রতনকান্দি, মহিষামুড়া চৌরাস্তা, একডালা, বয়রা ও ভেন্নাবাড়ি এলাকায় গণসংযোগ করেন। এ সময় দুই স্থানে পথসভায় বক্তব্য রাখেন।

বক্তব্যে সেলিম রেজা মাদক, সন্ত্রাস, বালুখেকো ও দখলবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে বলেন,
“অপরাধী যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমার স্পষ্ট ঘোষণা—নির্বাচিত হলে কাজিপুরে তাদের কোনো অস্তিত্ব থাকতে দেব না।”

তিনি আরও বলেন, জনগণের মতামতের ভিত্তিতেই সব উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাজিপুর পৌরসভার সাবেক মেয়র প্রভাষক আব্দুস সালাম, সাবেক সহসভাপতি আব্দুল মালেক স্বপন, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মুঞ্জু, যুবদলের সদস্যসচিব মিজানুর রহমান মুজিবুর এবং রতনকান্দি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলহাজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


Share: