Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আঞ্চলিক / কাউনিয়া কৃতি ফুটবলারদের সম্মাননা স্মারক প্রদান।- Chief TV

কাউনিয়া কৃতি ফুটবলারদের সম্মাননা স্মারক প্রদান।- Chief TV

2025-11-06   276 views
কাউনিয়া  কৃতি  ফুটবলারদের সম্মাননা  স্মারক প্রদান।- Chief TV


কাউনিয়া (রংপুর) প্রতিবেদকঃ

রংপুর জেলার ৫২তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এ জেলা পর্যায়ের ফুটবল (ছাত্রী) ইভেন্টে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করায় কাউনিয়া বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের কৃতি ফুটবলারদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় হলরুমে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক অভয় চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক জোসনা রানী রায়, শহিদুল ইসলাম এবং শিক্ষার্থীদের পক্ষে সিনথিয়া আক্তারসহ অনেকে।

বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেয়েরা আজ ফুটবলের মাঠে নিজেদের যোগ্যতা প্রমাণ করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানে জেলা পর্যায়ে রানার্স আপ অর্জনকারী খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে  দেয় অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
 


Share: