Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / কাভার্ড ভ্যানের ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু - Chief TV

কাভার্ড ভ্যানের ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু - Chief TV

2026-05-31  ডেস্ক রিপোর্ট  33 views

কাভার্ড ভ্যানের ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

নীলফামারীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোতালেব হোসেন জীম বাবু (১৫) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

রোববার (৩১ মে) দুপুরে রনচন্ডী ইউনিয়নের ময়দান পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব হোসেন জীম বাবু রনচন্ডী খদ্দারপাড়া গ্রামের আক্তারুল ইসলামের ছেলে ও রনচন্ডী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজকে দুপুরের দিকে মোতালেব হোসেন জীম বাবু মোটরসাইকেল যোগে রনচন্ডী বাজার থেকে বড়ভিটা বাজারের দিকে যাচ্ছিলেন। এসময়ে ময়দান পাড় এলাকায় পৌঁছালে রংপুরগামী একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে গিয়ে একটি সেনাবাহিনীর পিকআপ গাড়ির নিচে পড়ে মোতালেব হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 


Share: