Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / কেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে যাননি শাকিব? - Chief TV

কেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে যাননি শাকিব? - Chief TV

2026-07-04  ডেস্ক রিপোর্ট  54 views
কেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে যাননি শাকিব? - Chief TV
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে পারেননি ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। শুক্রবার এফডিসিতে ভোটগ্রহণের দিন তিনি দেশে ছিলেন না।
 
খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের আগের দিন রাতেই তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তার এই সফরের প্রধান দুটি কারণ রয়েছে: প্রথমত, অভিবাসন সংক্রান্ত নিয়ম রক্ষায় গ্রিন কার্ডের শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর সেখানে অবস্থান করা এবং দ্বিতীয়ত, চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপ উপভোগ করা।

শাকিব খান একজন আর্জেন্টাইন সমর্থক। তিনি বিশ্বকাপ ফাইনাল সরাসরি মাঠে বসে দেখার পরিকল্পনা করছেন।
 
আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, যেখানে টিকিট সংগ্রহ সাপেক্ষে তার উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে শিল্পী সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব নিশ্চিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু (২৪৩ ভোট) এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেতা জয় চৌধুরী (২৩৭ ভোট)।
 
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৭টি ব্যালট বাতিল হয়েছে।

 

Share: