Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ - Chief TV

শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ - Chief TV

2026-07-04  ডেস্ক রিপোর্ট  35 views
শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ - Chief TV
জুলাই আন্দোলনকে অবমাননা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
 
শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের তিন ব্যক্তি শাহবাগ থানায় উপস্থিত হয়ে এই অভিযোগপত্রটি দাখিল করেন। শুক্রবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) স্বপন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারীরা লিখিত আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযুক্তদের বিভিন্ন পোস্ট ও ভিডিওর কথা উল্লেখ করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
 
পুলিশ এই আবেদনটি গ্রহণ করেছে এবং প্রাথমিক তদন্ত শেষে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, যার পেছনে রয়েছে বহু শহীদ ও আহত মানুষের আত্মত্যাগ।
 
কিন্তু সম্প্রতি কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে এই আন্দোলন এবং এর সাথে সংশ্লিষ্ট ঘটনাগুলো নিয়ে অত্যন্ত অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

আবেদনে বিশেষভাবে শান্তা ফারজানা নামের ওই নারীর কথা উল্লেখ করে বলা হয়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ ও আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন।
 
এই ধরনের আপত্তিকর কর্মকাণ্ড দেশের সাধারণ জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে শাহবাগ থানা পুলিশ।

Share: