Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কাউনিয়ায় দোয়া মাহফিল - Chief TV

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কাউনিয়ায় দোয়া মাহফিল - Chief TV

2026-01-07   134 views
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কাউনিয়ায় দোয়া মাহফিল - Chief TV

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়  কাউনিয়া উপজেলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে  উপজেলার দহ্মিন হরিচরণ লস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা আয়োজন করা হয়। এতে উপজেলার সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক  মোসাব্বের হোসেন সভাপতিত্বে ও সদস্য সচিব, মোছাব্বের হোসেন কোয়েলের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভার উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, সজিব উদ্দিন, মাসুম মিয়া, হাফিজুর উদ্দিন সহ উপজেলা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা৷ 
এ সময়  নেতৃবৃন্দ বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


Share: