Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / খালেদা জিয়া স্মরণে শোকসভা শুরু - Chief TV

খালেদা জিয়া স্মরণে শোকসভা শুরু - Chief TV

2026-01-16  ডেস্ক রিপোর্ট  124 views
খালেদা জিয়া স্মরণে শোকসভা শুরু - Chief TV

বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ শোকসভা শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হয়। ‘নাগরিক সমাজ’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন।

প্রায় পাঁচ হাজার মানুষের অংশগ্রহণের লক্ষ্যে আয়োজিত এ শোকসভাকে ঘিরে শুরু থেকেই বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেননি। বরং দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা শোকবক্তব্য প্রদান করেন।

শোকসভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফ কায়সার ও কাজী জেসিন।


Share:

ট্যাগস: জাতীয় chief tv chief tv news