Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে জাতিসংঘের বার্তা - Chief TV

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে জাতিসংঘের বার্তা - Chief TV

2025-12-30  ডেস্ক রিপোর্ট  192 views
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে জাতিসংঘের বার্তা - Chief TV

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ (ইউএন)। একই সঙ্গে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে থাকার প্রতিশ্রুতি জানিয়েছে সংস্থাটি।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে জাতিসংঘের এক শোকবার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোকাহত। জাতিসংঘ শ্রদ্ধার সঙ্গে সরকারে থাকাীলন সময়ে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা স্মরণ করছে।বার্তায় উল্লেখ করা হয়, ‘=এই শোকের সময়ে জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রীর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি তার সংহতি পুনর্ব্যক্ত করছে।’

এর আগে মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া পৃথিবীর মায়া ছেড়ে চলে যান। সাবেব এ প্রধানমন্ত্রীর মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে।


Share: