Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মসজিদে দোয়া মাহফিল - Chief TV

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মসজিদে দোয়া মাহফিল - Chief TV

2026-01-03  মাহাবুল ইসলাম, টংগী (গাজীপুর) প্রতিনিধি  141 views
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মসজিদে দোয়া মাহফিল - Chief TV

বিএনপির চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ৩৭ নং ওয়ার্ড যুবদল গাজীপুর নগর এর উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিলটি গাজীপুর মহানগরের কুনিয়া তারগাছ কেন্দ্রীয় জামে মসজিদে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এতে মরহুমার রুহের শান্তি ও মাগফেরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
 


Share: