Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / দিনাজপুর / খালেদা জিয়ার আসনে প্রার্থী দিল এনসিপি - Chief TV

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিল এনসিপি - Chief TV

2025-12-10  ডেস্ক রিপোর্ট  155 views
খালেদা জিয়ার আসনে প্রার্থী দিল এনসিপি - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এর মধ্যে দিনাজপুর-৩ আসনে দলটির জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদির এনসিপির মনোনয়ন পেয়েছেন। একই আসনে বিএনপি খালেদা জিয়ার নাম ঘোষণা করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মনোনয়ন ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন। খালেদা জিয়ার এই আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম।

যদিও এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, খালেদা জিয়ার আসনে দলটি প্রার্থী দেবে না।


Share:

Single Page