Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / খুলনা / খুলনায় ভরদুপুরে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা - Chief TV

খুলনায় ভরদুপুরে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা - Chief TV

2026-06-12  ডেস্ক রিপোর্ট  33 views
খুলনায় ভরদুপুরে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা - Chief TV
খুলনার লবণচরা এলাকায় ভরদুপুরে গাজী রফিক ওরফে ঢাকাইয়া রফিক নামে ৪৫ বছর বয়সী এক বিএনপি কর্মীকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।
 
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে লবণচরার দশগেট এলাকায় তার নিজ বাড়ির অদূরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রফিক দক্ষিণ লবণচরার মাথাভাঙ্গা এলাকার রতন গাজীর ছেলে এবং বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় সদস্য ছিলেন। এই বর্বরোচিত ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের একটি দোকানে বসে রফিক অপেক্ষা করছিলেন। এমন সময় মোটরসাইকেলে চড়ে হেলমেট পরিহিত এক যুবক হঠাৎ সেখানে এসে রফিককে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। একটি গুলি সরাসরি তার পেটে বিদ্ধ হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
 
পরে আশপাশের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী জানান, তাদের বড় ছেলে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ায় তাকে খুঁজতে বের হয়েছিলেন রফিক; তাকে না পেয়ে ওই দোকানে বসার কিছুক্ষণের মধ্যেই এই হামলার শিকার হন।
 
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আব্দুর রাজ্জাক এবং লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, এলাকার দোকানপাট বন্ধ রয়েছে এবং ভয়ে কেউ মুখ খুলছে না। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান শুরু হয়েছে।

Share: