Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / কম্বলের আশ্বাসে নারীকে ধর্ষণের অভিযোগ জামায়াত সমর্থকের বিরুদ্ধে - Chief TV

কম্বলের আশ্বাসে নারীকে ধর্ষণের অভিযোগ জামায়াত সমর্থকের বিরুদ্ধে - Chief TV

2026-01-19  ডেস্ক রিপোর্ট  131 views
কম্বলের আশ্বাসে নারীকে ধর্ষণের অভিযোগ জামায়াত সমর্থকের বিরুদ্ধে - Chief TV

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে এক বিধবা নারীকে (৪৬) ধর্ষণের অভিযোগ উঠেছে মো. কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে, যিনি স্থানীয়ভাবে জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত।

রোববার (১৮ জানুয়ারি) রাতে ভুক্তভোগী নারী অভিযুক্ত কাউছারের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত মো. কাউছার উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় দুই মাস আগে কাউছার একটি সংস্থার মাধ্যমে ওই নারীর বাড়িতে টয়লেট স্থাপনের জন্য ১০টি রিং সরবরাহে সহায়তা করেন। পরে গত ২৭ ডিসেম্বর শীতের কম্বল দেওয়ার কথা বলে ফোন করে তাকে নিজের বাড়িতে আসতে বলেন। পরদিন ২৮ ডিসেম্বর সকালে কম্বল নিতে গেলে বাড়িতে একা পেয়ে তিনি ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগে বলা হয়।

ভুক্তভোগী নারী সোমবার (১৯ জানুয়ারি) জানান, ঘটনার পর কাউছার তাকে এবং তার ২০ বছর বয়সী মেয়েকে হত্যার হুমকি দেন। প্রাণভয়ে তিনি এতদিন বিষয়টি কাউকে জানাননি। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. কাউছার বলেন, তিনি জামায়াতের একজন সক্রিয় সমর্থক এবং আসন্ন নির্বাচনে নোয়াখালী-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী বেলায়েত হোসেনের পক্ষে কাজ করছেন। এ কারণে একটি কুচক্রী মহল রাজনৈতিক উদ্দেশ্যে ওই নারীকে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়েছে বলে তিনি দাবি করেন।

চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শরফুদ্দিন সৌরভ জানান, কাউছার দলটির সমর্থক। বিষয়টি দলীয়ভাবে তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, অন্যথায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার কিছুদিন পর অভিযোগ দায়ের করা হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: