দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা হ্রাস পেয়ে বর্তমানে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। এদিন সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগের রাতেই ভরিতে ১ হাজার ৯২৫ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবার নতুন করে বড় অঙ্কের দাম কমানো হলো।
নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি)
২২ ক্যারেট: ২,৫১,১৮৪ টাকা (কমেছে ৬,৫৯০ টাকা)
২১ ক্যারেট: ২,৩৯,৭৫৪ টাকা (কমেছে ৬,২৯৮ টাকা)
১৮ ক্যারেট: ২,০৫,৫২০ টাকা (কমেছে ৫,৩৬৫ টাকা)
সনাতন পদ্ধতি: ১,৬৮,১৯৫ টাকা (কমেছে ৪,৩৭৪ টাকা)
উল্লেখ্য, আগের ঘোষণায় ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা, যা সোমবার সকাল পর্যন্ত কার্যকর ছিল।
রুপার দামে পরিবর্তন নেই
স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে প্রতি ভরি রুপার দাম—
২২ ক্যারেট: ৭,২৯০ টাকা
২১ ক্যারেট: ৬,৯৪০ টাকা
১৮ ক্যারেট: ৫,৯৪৯ টাকা
সনাতন পদ্ধতি: ৪,৪৩২ টাকা