Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / শিক্ষা / কমলাপুর নূরানী হাফেজিয়া মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত - Chief TV

কমলাপুর নূরানী হাফেজিয়া মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত - Chief TV

2026-01-24  মোঃ কামরুল ইসলাম, (চাঁদপুর) প্রতিনিধি  465 views
কমলাপুর নূরানী হাফেজিয়া মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত - Chief TV

কমলাপুর নূরানী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, সবক প্রদান এবং সদ্য হিফজুল কুরআন সম্পন্নকারী ছাত্র হাফেজ মো. সাইফুদ্দিনের পাগড়ি প্রদান উপলক্ষে এক স্মরণীয় ও বরকতময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রখ্যাত আলেমে দ্বীন ও ইসলামী চিন্তাবিদ, চাঁদপুর মোমিনবাড়ি মাদ্রাসার মহাপরিচালক আলহাজ হযরত মাওলানা আশরাফ আলী সাহেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ ফজলুর রহমান পাটোয়ারী, আলহাজ ফারুক আহমেদ তাহাবিলদার, আলহাজ শাহ আলম বাবুল তহবিলদার, কে.ভি.এন. হাই স্কুলের সিনিয়র শিক্ষক লিয়াকত স্যার, রাকিবুল ইসলাম রাসেল স্যারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন আলহাজ শাহ আলম বাবুল তহবিলদার, প্রতিষ্ঠাতা সভাপতি, অত্র মাদ্রাসা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


Share: