Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের কাছে ধানের শীষে ভোট প্রত্যাশা সেলিম রেজার - Chief TV

কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের কাছে ধানের শীষে ভোট প্রত্যাশা সেলিম রেজার - Chief TV

2026-01-31  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  182 views
কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের কাছে ধানের শীষে ভোট প্রত্যাশা সেলিম রেজার - Chief TV

নির্বাচনী হাওয়ায় মুখর গাজীপুরের কোনাবাড়ী। সিরাজগঞ্জ-১ আসনের কাজিপুর উপজেলায় প্রায় ৮০% মানুষ বিভিন্ন গার্মেন্টস কারখানা ও কোম্পানিতে কর্মরত। কোনাবাড়ীর গ্রাম থেকে বাজার, চায়ের দোকান থেকে উঠান—সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু আসন্ন জাতীয় সংসদ নির্বাচন।

এই সময়ে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক সেলিম রেজা।

তিনি বলেন, "একটি জনপদের প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও মানুষের মৌলিক অধিকার। এসব ক্ষেত্রে টেকসই পরিবর্তনের জন্য প্রয়োজন জনগণের আস্থা ও সক্রিয় অংশগ্রহণ। আর সেই পরিবর্তনের পথেই ধানের শীষ প্রতীক।"

গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "কাজিপুরে গার্মেন্টস শ্রমিকদের জন্য খোলা ট্রেনিং সেন্টারটি বর্তমান বন্ধ হয়ে গেছে। আমি নির্বাচিত হলে এটি পুনরায় চালু করব এবং শ্রমিকদের সকল প্রকার সেবা নিশ্চিত করব। যারা হয়রানির শিকার হয়, বিশেষত নারী শ্রমিক মা-বোনেরা, তাদের অধিকার রক্ষা করা আমার অঙ্গীকার।"

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে কোনাবাড়ী কুদ্দুস নগর মাঠে ধানের শীষের প্রচারণা উপলক্ষে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মো. প্রভাষক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ-১ কাজিপুর উপজেলা বিএনপি ও সাবেক মেয়র কাজিপুর পৌরসভা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিএনপি নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সেলিম রেজা বলেন, "ভোটাধিকার প্রয়োগই নাগরিকের সবচেয়ে বড় শক্তি। জনগণের ভোটেই দেশের ও এলাকার ভবিষ্যৎ নির্ধারিত হয়। তাই সকল ভোটারের প্রতি আহ্বান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন।"

নির্বাচনকে ঘিরে কোনাবাড়ীর বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বাড়তি আগ্রহ ও প্রত্যাশা। দীর্ঘদিনের চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে এবার অনেকেই তাকিয়ে আছেন ব্যালটের দিকে। স্থানীয়দের বিশ্বাস, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের যথাযথ প্রতিফলন ঘটবে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এই প্রত্যাশা ও স্বপ্নের মেলবন্ধনেই ধানের শীষ প্রতীক হয়ে উঠেছে অনেকের কাছে উন্নয়ন ও পরিবর্তনের প্রতীক। ভোট মানেই কেবল একটি সিদ্ধান্ত নয়, বরং সুন্দর আগামীর পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার।


Share: