Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে বেলায়েত হোসেন মাঝির গণসংযোগ - Chief TV

লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে বেলায়েত হোসেন মাঝির গণসংযোগ - Chief TV

2026-02-08   97 views
লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে বেলায়েত হোসেন মাঝির গণসংযোগ - Chief TV

চাঁদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতা বেলায়েত হোসেন মাঝি। নির্বাচনী মাঠ চাঙা রাখতে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং বিএনপির নির্বাচনী বার্তা তুলে ধরেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বেলায়েত হোসেন মাঝি।

তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে চাঁদপুর-৩ আসনের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করবেন।”

গণসংযোগকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর থানা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ বেলায়েত হোসেন মাঝি, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির সহসভাপতি সুমন ঢালি, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাদির হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক ইউনুস গাজী, যুবদলের সভাপতি মিন্টু ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে চাঁদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


Share: