Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / মেসির পায়ে বল থাকলেই বেড়ে যায় হৃদস্পন্দন, জানালেন পরীমণি - Chief TV

মেসির পায়ে বল থাকলেই বেড়ে যায় হৃদস্পন্দন, জানালেন পরীমণি - Chief TV

2026-05-18  বিনোদন ডেস্ক  100 views
মেসির পায়ে বল থাকলেই বেড়ে যায় হৃদস্পন্দন, জানালেন পরীমণি - Chief TV

ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনায় এসেছেন নিজের ফুটবলপ্রেম নিয়ে। তবে এবার কোনো ব্যক্তিগত বিতর্ক নয়, বরং ফুটবল বিশ্বকাপ ও আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কথা জানিয়ে ভক্তদের নজর কাড়লেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে লিওনেল মেসির প্রতি নিজের গভীর ভালোবাসার কথা অকপটে প্রকাশ করেন পরীমণি। তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের সমর্থক এবং মেসির একজন ‘ডাইহার্ড ফ্যান’।

পরীমণি বলেন, আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।

শুধু সমর্থনেই নয়, মেসির খেলা দেখার সময় নিজের আবেগও প্রকাশ করেন এই ঢালিউড তারকা। তিনি বলেন, আমি মেসির জন্য বলতে পারেন, আমি ডাইহার্ড ফ্যান। খেলা দেখার সময় মেসির পায়ে যখন বল থাকে, তখন আক্ষরিক অর্থেই আমার হার্টবিট অনেক বেড়ে যায়।

বিশ্বকাপ ঘিরে প্রিয় দল ও প্রিয় ফুটবলারের প্রতি পরীমণির এমন উচ্ছ্বাস ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার এই ফুটবলপ্রেমকে স্বতঃস্ফূর্ত ও আবেগঘন বলে মন্তব্য করেছেন।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় রয়েছেন পরীমণি। ব্যক্তিগত জীবন, সমসাময়িক নানা বিষয় ও নিজের মতামত নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন তিনি।


Share: