Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / মিরসরাইয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে বিক্ষোভ - Chief TV

মিরসরাইয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে বিক্ষোভ - Chief TV

2026-01-08  সাকিব চৌধুরী, মীরসরাই (চট্টগ্রাম ) প্রতিনিধি  78 views
মিরসরাইয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে বিক্ষোভ - Chief TV

চট্টগ্রাম  মিরসরাই উপজেলার উত্তর হাইতকান্দি এলাকায় এক যুবদল নেতার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।

আজ দুপুরে এলাকায় বসবাসরত সাধারণ মানুষ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ওই অপপ্রচারের তীব্র নিন্দা জানান।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর এবং বিএনপির সদস্য দিদারুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এলাকার সুনাম ক্ষুণ্ণ করতে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করছে। তারা অবিলম্বে মিথ্যা সংবাদ প্রত্যাহার, অপপ্রচার বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 


Share: