Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / মোটরসাইকেল প্রতীক পেলেন মামুন অর রশিদ - Chief TV

মোটরসাইকেল প্রতীক পেলেন মামুন অর রশিদ - Chief TV

2026-01-21  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  187 views
মোটরসাইকেল প্রতীক পেলেন মামুন অর রশিদ - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মামুন অর রশিদ মামুন মোটরসাইকেল প্রতীক পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

প্রতীক বরাদ্দের পর মামুন অর রশিদ মামুন বলেন, নীলফামারী-৪ আসনের জনগণের আস্থা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান।

এদিকে প্রতীক পাওয়ার খবরে তাঁর সমর্থক ও কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাঁরা নীলফামারী-৪ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা জোরদার করার প্রস্তুতি নিচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসনটিতে নির্বাচনী তৎপরতা দিন দিন বাড়ছে।


Share: