Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে সৈয়দপুরে যুব জামায়াতের র‌্যালীও সমাবেশ - Chief TV

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে সৈয়দপুরে যুব জামায়াতের র‌্যালীও সমাবেশ - Chief TV

2026-06-26  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  29 views
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে সৈয়দপুরে যুব জামায়াতের র‌্যালীও সমাবেশ - Chief TV
নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।(২৬জুন)শুক্রবার সকাল ১০টায় জি আর পি মোড় থেকে র‌্যালীটি শহর প্রদক্ষিন শেষে জি আর পি মোড়ে এক আলোচনা সভা প্রধান অতিথি বক্তব্য রাখেন।

নীলফামারী -৪ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।
 
উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহকারী সেক্রেটারি আব্দুল মোমেন, বোতলাগাড়ী ইউনিয়ন আমীর খয়রাত হোসেন বসুনিয়া, যুব বিভাগ শহর সভাপতি আবু কালাম আজাদ, সেক্রেটারি আতাউর রহমান।
 
আলোচনা সভা পরিচালনা করেন শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহর আমীর শরফুদ্দিন খান সহ ইউনিয়ন ও শহর জামায়াতে ইসলামী নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নীলফামারী -৪ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বলেন,মাদক কে নিয়ে সারাদেশে ও বিশ্বের যখন আন্দোলন তখন সৈয়দপুর শহরে কেন নিরব আমরা জানতে চাই।সৈয়দপুরে রাজনৈতিক দল, ব্যবসায়ী মহল, সেচ্ছাসেবী সংগঠন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন আন্দোলন বা কোন কর্মসূচি দেখতে পাচ্ছি না।
 
সৈয়দপুর শহর মাদক ব্যবসায়ীদের দখলে। মাদকসেবীদের দখলে।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালের ভিতরে মাদক ব্যবসায়ীদের আখড়া। আমরা প্রশাসনকে বলতে চাই দ্রুত সময়ের মধ্যে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক

Share: