Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / নির্বাচন কমিশনের সঙ্গে বিদেশি কূটনীতিকদের বৈঠক আজ - Chief TV

নির্বাচন কমিশনের সঙ্গে বিদেশি কূটনীতিকদের বৈঠক আজ - Chief TV

2026-01-25  ডেস্ক রিপোর্ট  194 views
নির্বাচন কমিশনের সঙ্গে বিদেশি কূটনীতিকদের বৈঠক আজ - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সাংবাদিকদের জানান, রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় হোটেল ওয়েস্টিনে নির্বাচন কমিশনের সকল সদস্য দেশের অভ্যন্তরে থাকা সব বিদেশি কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন।

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সম্পর্কিত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে তিনি জানান।


Share:

ট্যাগস: chief tv chief tv news জাতীয়