Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / নির্বাচনে এক লাখ সেনাবাহিনী ও দেড় লাখ পুলিশ কাজ করবে - Chief TV

নির্বাচনে এক লাখ সেনাবাহিনী ও দেড় লাখ পুলিশ কাজ করবে - Chief TV

2026-02-02  ডেস্ক রিপোর্ট  133 views
নির্বাচনে এক লাখ সেনাবাহিনী ও দেড় লাখ পুলিশ কাজ করবে - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন ও সরকারি বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবে, এতে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত “জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন” শীর্ষক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে সারাদেশে ১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ, ৫ হাজার নৌবাহিনী, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র্যাব, প্রায় ৫ হাজার কোস্টগার্ড এবং ৬ লাখ আনসার মোতায়েন করা হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে আমরা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারব। উপকূলীয় অঞ্চলে কোস্টগার্ড ও নৌবাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘এবারের নির্বাচনে বডি ক্যামেরা ব্যবহৃত হবে। অপরাধ করলে কেউ ছাড় পাবে না। এছাড়া সিসি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে। সুরক্ষা অ্যাপের মাধ্যমে নির্বাচন আরও নজরদারি করা হবে।’

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, বরিশালের ছয় জেলার সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Share:

ট্যাগস: জাতীয় chief tv chief tv news