Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত আমির অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি - Chief TV

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত আমির অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি - Chief TV

2026-02-12  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  160 views
অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত আমির অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি - Chief TV

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে তাকে সৈয়দপুর বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নেওয়া হয়। এর আগে তিনি বেলা ১১টার দিকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান।

জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, তাকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


Share: