Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / ধর্ম / অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়ে দানবাক্সে চিঠি, সঙ্গে নগদ টাকা ও একজোড়া স্বর্ণের দুল - Chief TV

অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়ে দানবাক্সে চিঠি, সঙ্গে নগদ টাকা ও একজোড়া স্বর্ণের দুল - Chief TV

2026-04-29  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  34 views
অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়ে দানবাক্সে চিঠি, সঙ্গে নগদ টাকা ও একজোড়া স্বর্ণের দুল - Chief TV

অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়ে মসজিদের দানবাক্সে একটি চিঠি লিখেছেন এক সন্তান। ওই চিরকুটের সাথে দেওয়া হয়েছে একজোড়া স্বর্ণের কানের দুল এবং নগদ ৭ হাজার টাকাও।  আবেগঘন ওই চিঠিতে লেখা ছিল  ‘আমার আম্মু অসুস্থ আছে, আপনারা দোয়া করেন যেন সুস্থ হয়ে যায়।’

বুধবার (২৯ এপ্রিল) নীলফামারীর সৈয়দপুর শহরের সাহেবপাড়া (হানিফ মোড়) এলাকার মসজিদে আলী (রা.)-এর দানবাক্স খুলে আবেগী এই ঘটনাটি দেখা গেছে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাজাদা আলম জানান, প্রতি দুই মাস পরপর শুক্রবার রাতে কমিটির সদস্যদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। মসজিদ কমিটির সদস্যরা দানবাক্স খোলার সময় বিশেষ দানটি পান। এবার দানবাক্সে একটি রঙিন কাগজে মোড়ানো অবস্থায় সোনার কানের দুল ও চিরকুটটি পাওয়া যায়। চিরকুটের লেখাটি পড়ে আমরা আবেগাপ্লুত হয়ে পড়ি।

তিনি আরও বলেন, এটি শুধু একটি দান নয়; বরং এক সন্তানের মায়ের প্রতি ভালোবাসা ও অসহায়ত্বের প্রকাশ। স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীর মাধ্যমে দুলটির মূল্য যাচাই করে জানা গেছে, এর বর্তমান বাজার মূল্য প্রায় ১৪ হাজার টাকা।

মসজিদের ইমাম বলেন, এই দান আমাদের সবার হৃদয় ছুঁয়ে গেছে। আমরা শুধু দানের মূল্য দেখি না, এর পেছনের নিয়তটাই বড়। যিনি দান করেছেন, আল্লাহ যেন তাঁর মায়ের সুস্থতা দান করেন। আমরা সবাই তার জন্য আন্তরিকভাবে দোয়া করি।


Share: