Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / রাজশাহীর পাঁচটি আসনে পৌঁছেছে সংসদ নির্বাচনের ব্যালট পেপার - Chief TV

রাজশাহীর পাঁচটি আসনে পৌঁছেছে সংসদ নির্বাচনের ব্যালট পেপার - Chief TV

2026-02-09  ডেস্ক রিপোর্ট  84 views
রাজশাহীর পাঁচটি আসনে পৌঁছেছে সংসদ নির্বাচনের ব্যালট পেপার - Chief TV

আসন্ন জাতীয় নির্বাচনের জন্য রাজশাহী ও বাগেরহাটের বিভিন্ন উপজেলায় ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে। রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে গত রোববার বিকাল ৩টা থেকে কঠোর নিরাপত্তা ও তদারকির মধ্যে জেলার ৫টি আসনের ৯টি উপজেলায় ব্যালট পেপার বিতরণ করা হয়। প্রতিটি ব্যালট পরিবহনে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, জেলার সব উপজেলায় ব্যালট পেপার পৌঁছে গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানোর পর এগুলো নির্ধারিত স্টোর রুমে সংরক্ষণ করা হবে। এরপর ১১ ফেব্রুয়ারি ব্যালটসহ ভোটগ্রহণের সরঞ্জাম উপজেলা থেকে কেন্দ্রে পাঠানো হবে। তবে রাজশাহী-২ সদর আসনের ব্যালট পেপার সরাসরি মাদ্রাসা মাঠ থেকে কেন্দ্রে পাঠানো হবে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার জানিয়েছেন, ব্যালট পরিবহন ও সংরক্ষণ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

একইভাবে, বাগেরহাটের ৯টি উপজেলার ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে। জেলা নির্বাচন অফিসের তত্ত্বাবধানে রবিবার সকাল থেকে এই কার্যক্রম পরিচালিত হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় কেন্দ্র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যালট ও সরঞ্জাম গ্রহণ করেছেন। হস্তান্তরের আগে প্রয়োজনীয় যাচাই-বাছাইও সম্পন্ন করা হয়েছে।

বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানিয়েছেন, জেলার ৯টি উপজেলার ৫৪৭টি ভোটকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। দুর্গম এলাকায় অবস্থিত কেন্দ্রগুলোতে আগেভাগেই ব্যালট ও সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঘটলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।


Share:

ট্যাগস: chief tv chief tv news জাতীয়