Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / অর্থনীতি / রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিলো ভারতীয় কোম্পানি - Chief TV

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিলো ভারতীয় কোম্পানি - Chief TV

2025-11-22  ডেস্ক রিপোর্ট  156 views
রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিলো ভারতীয় কোম্পানি - Chief TV

ভারত–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাণিজ্য চুক্তিকে ঘিরে আলোচনার মধ্যেই রাশিয়ান অপরিশোধিত তেল ব্যবহার বন্ধের ঘোষণা দিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি জানায়, গুজরাটের জামনগরের এসইজেড রিফাইনারিতে ২০ নভেম্বর থেকেই রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করা হয়েছে।

ইউক্রেন যুদ্ধের পর ইইউ–এর আরোপিত নতুন নিষেধাজ্ঞা ২১ জানুয়ারি কার্যকর হওয়ার আগেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রিলায়েন্স জানায়। ১ ডিসেম্বর থেকে রপ্তানিযোগ্য সব পণ্যই অ–রাশিয়ান ক্রুড থেকে উৎপাদিত হবে।

জামনগরের দুটি রিফাইনারির মধ্যে এসইজেড ইউনিট রপ্তানিমুখী। এতদিন রোসনেফ্ট ও লুকঅয়েলই রিলায়েন্সকে রাশিয়ার অধিকাংশ তেল দিত। মার্কিন নিষেধাজ্ঞা ২১ নভেম্বর শেষ হওয়ার আগের দিনই রিলায়েন্স এই ঘোষণা দেয়।

মার্কিন ট্রেজারি জানায়, রোসনেফ্ট ও লুকঅয়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইউক্রেন যুদ্ধের জবাব। এদিকে ট্রাম্প জানিয়েছেন, মস্কোর সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর ৫০০% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়ার আইন তিনি সমর্থন করবেন।


Share:

Single Page