Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / রাউজানে যুবদল নেতা মাসুদ চৌধুরীকে গুলি করে হত্যা - Chief TV

রাউজানে যুবদল নেতা মাসুদ চৌধুরীকে গুলি করে হত্যা - Chief TV

2026-06-13  ডেস্ক রিপোর্ট  23 views
রাউজানে যুবদল নেতা মাসুদ চৌধুরীকে গুলি করে হত্যা - Chief TV
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে এক যুবদল নেতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী চত্বর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নেতার নাম মাসুদ চৌধুরী।
 
তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মরহুম খালেক চৌধুরীর ছেলে এবং রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
 
এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে দুপুরের পর থেকেই স্থানীয় যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা ঘটনাস্থলে তীব্র বিক্ষোভ প্রদর্শন করে সড়ক অবরোধ করে রেখেছেন, যার ফলে ওই এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজারে অবস্থান করার সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎ মাসুদ চৌধুরীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
 
গুলির শব্দে পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গুরুতর আহত অবস্থায় মাসুদ চৌধুরী ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাউজান থানায় নিয়ে যায়।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন জানান, পুলিশ প্রশাসন ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনসহ জড়িতদের আইনের আওতায় আনতে বিশেষ তদন্ত শুরু করেছে।

Share: