মোঃজুবায়ের হাসান,
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি।
সিরাজগঞ্জের শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী।
(রবিবার) উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এবং ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সহযোগিতায় এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।
মোঃ পারভেজ ইসলামের সভাপতিত্বে এবং আশিকুল ইসলাম তন্ময় এর সঞ্চালনায়,
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও শাহজাদপুর উপজেলা গণঅধিকার পরিষদের সংগঠক, সিরাজগঞ্জ-৬ আসনে ট্রাক প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মোঃ নাঈম উদ্দিন সিরাজী।
প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর সফল আয়োজন প্রমাণ করে—দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। এই ঐক্যই আমাদের মূল শক্তি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্র অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল্লাহ সরকার আবির।
তিনি বলেন, “ভিপি নুরুল হক নূর-এর নেতৃত্বে গণঅধিকার পরিষদ আজ সাধারণ মানুষের ন্যায়ের ও গণতন্ত্রের রাজনীতির প্রতীক হয়ে উঠেছে। আগামী জাতীয় নির্বাচনে ট্রাক প্রতীকের যেই প্রার্থী মনোনয়ন পান, তাকে বিজয়ী করতেই হবে।”
তরুণ সমাজকে সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সংগঠক আবু সাঈদ, যুব অধিকার পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি মোঃ স্বপন, সাবেক সভাপতি ছাত্র অধিকার পরিষদ শাহজাদপুর উপজেলা শাখা নাঈম সরদারসহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে, শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।