Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / সাইফুল্লাহ হত্যা: গাইবান্ধায় ছাত্রশিবিরের বিক্ষোভ ও দাবি - Chief TV

সাইফুল্লাহ হত্যা: গাইবান্ধায় ছাত্রশিবিরের বিক্ষোভ ও দাবি - Chief TV

2026-06-22  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  38 views
সাইফুল্লাহ হত্যা: গাইবান্ধায় ছাত্রশিবিরের বিক্ষোভ ও দাবি - Chief TV

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বিক্ষোভে নেতাকর্মীরা হত্যাকাণ্ডে জড়িত সকল আসামির দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, একজন আসামি গ্রেপ্তার হলেও মূল অভিযুক্তসহ অন্যরা এখনও পলাতক রয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী নিহত এবং সালাহউদ্দিন গুরুতর আহত হন।

এ ঘটনায় আশরাফ আখন্দ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অভিযুক্ত বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


Share: