Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / বিনোদন / শীতার্তদের পাশে দাঁড়াতে আজ কনসার্ট - Chief TV

শীতার্তদের পাশে দাঁড়াতে আজ কনসার্ট - Chief TV

2026-01-17  ডেস্ক রিপোর্ট  114 views
শীতার্তদের পাশে দাঁড়াতে আজ কনসার্ট - Chief TV

শীতার্ত মানুষের সহায়তার লক্ষ্যে স্পিরিটস অব জুলাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) যৌথভাবে আয়োজন করেছে ‘কুয়াশার গান’ শীর্ষক একটি বিশেষ সংগীতানুষ্ঠান।
কনসার্টটি আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ সরাসরি শীতার্ত মানুষের পাশে খরচ করা হবে।

অনুষ্ঠানে পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ডগুলো: কৃষ্ণপক্ষ, আভাস (Avash), চিরকুট এবং অ্যাশেস (Ashes)। বিকেল ৪টা থেকে ধারাবাহিকভাবে শিল্পীরা তাদের গান পরিবেশন করবেন।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, “শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চেয়েছিলেন ক্যাম্পাসে শীতকালীন কনসার্ট উপভোগ করতে। সেই লক্ষ্যেই আমরা এটি আয়োজন করেছি। আশা করি, তারা অনুষ্ঠানটি উপভোগ করবেন।”

‘স্পিরিটস অব জুলাই’-এর প্রধান আহ্বায়ক এহসান দ্রুব জানান, “সংগীতের শক্তিকে কাজে লাগিয়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের উদ্দেশ্য। সকলের অংশগ্রহণ এই উদ্যোগকে আরও সফল ও অর্থবহ করবে।”

আয়োজকরা আশা করছেন, শিক্ষার্থী ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শীতার্তদের সাহায্য করার এই মানবিক উদ্যোগকে সার্থক করবে।


Share: