Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও একাধিক উঠান বৈঠক - Chief TV

শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও একাধিক উঠান বৈঠক - Chief TV

2026-02-01   132 views
শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও একাধিক উঠান বৈঠক - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে গণসংযোগ ও একাধিক উঠান বৈঠক করেছেন চাঁদপুর–৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠকে অংশ নেন।

উঠান বৈঠকে বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়তে হলে আগে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতি নির্মূলের কাজ শুরু করতে হবে তৃণমূল থেকেই। যেখানে দুর্নীতি থাকবে না, সেখানেই প্রকৃত উন্নয়ন সম্ভব।”

তিনি আরও বলেন, লক্ষ্মীপুর ইউনিয়নে বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন। পাশাপাশি নির্বাচনের দিন দূরবর্তী ভোটারদের কথা বিবেচনায় অটোরিকশা ও সিএনজি চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

তিনি বলেন, ভোটার উপস্থিতি নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কর্মসূচির অংশ হিসেবে বিকেল সোয়া ৩টায় ১ ও ২ নম্বর ওয়ার্ডের আরাজি বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বিকেল ৫টায় ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের কোটরাবাদ ঐতিহাসিক জামে মসজিদ মাঠে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব রামদাসদী খলিফা বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ জালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদ বেপারীর সঞ্চালনায় আয়োজিত পথসভা ও উঠান বৈঠকে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম মন্টু, ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী বাবু পাটওয়ারী, মহিলা দলের সমন্বয়কারী ফারজানা লাকি এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম ভূঁইয়া

গণসংযোগ ও উঠান বৈঠকে লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Share: