Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / বিনোদন / সেরা সিনেমা কিরগিজস্তানের কুরাক - Chief TV

সেরা সিনেমা কিরগিজস্তানের কুরাক - Chief TV

2026-01-19  ডেস্ক রিপোর্ট  140 views
সেরা সিনেমা কিরগিজস্তানের কুরাক - Chief TV

দেশের সর্ববৃহৎ চলচ্চিত্র উৎসব ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে। এ বছর এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে কিরগিজস্তানের ‘কুরাক’

উৎসবের মূল প্রতিপাদ্য ছিল ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’। ৯১টি দেশের মোট ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাতীয় জাদুঘরের মিলনায়তনে। এতে সভাপতিত্ব করেন উৎসব কমিটির নির্বাহী সদস্য ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। সাংস্কৃতিক পরিবেশনায় উপস্থিত দর্শক মুগ্ধ হন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি’র পরিবেশনায়।

সমাপনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের কালচারাল কাউন্সিলর লি শিয়াও পেং, ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক সেরে শার্লেট এবং আঁলিয়ঁস ফ্রঁসেজ দে ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া শঁব্রো, যারা বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।

পুরস্কারের মূল ফলাফল:

  • সেরা সিনেমা (এশিয়ান ফিল্ম কম্পিটিশন): কিরগিজস্তানের ‘কুরাক’ (পরিচালক: এরকা জুমাকমেটোভার ও এমিল আটাগেলডিভ)

  • সেরা নির্মাতা: আজারবাইজানের এমিন আফান্দিয়েভ (‘আ লোনলি পারসন মনোলোগ’)

  • সেরা অভিনেতা: কাজাখস্তানের ইয়ারলান (‘আবেল’)

  • সেরা অভিনেত্রী: ইরানি ফারিবা নাদেরি (‘দ্য হাসব্যান্ড’)

  • সেরা চিত্রগ্রাহক: জোলানতা দেলুস্কা (‘আবেল’)

  • স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড: ইসফান্দিওর গুলমভ (‘ফিশ অন দ্য হুক’)

  • সেরা চিত্রনাট্যকার: দাস্তান মাদালেভ ও এইজদা আমাঙ্গেলডে (‘বার্নিং’)

উল্লেখ্য, ‘কুরাক’ সিনেমাটি পিতৃতান্ত্রিক সমাজে নারীর ক্ষমতাহীনতা ও অধিকার লঙ্ঘনের বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত। এর আগে ৩০তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি ‘বাংলাদেশ জুলাই মেমোরিয়াল প্রাইজ’ জিতেছিল।


Share: