Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / সিলেট বিভাগ / সারাদেশ / সুনামগঞ্জ / সুনামগঞ্জের হাওরে নৌকায় কয়লা পরিবহনের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু - Chief TV

সুনামগঞ্জের হাওরে নৌকায় কয়লা পরিবহনের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু - Chief TV

2026-06-27  ডেস্ক রিপোর্ট  26 views
সুনামগঞ্জের হাওরে নৌকায় কয়লা পরিবহনের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু - Chief TV

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নৌকায় করে কয়লা নিয়ে ফেরার পথে বজ্রপাতে নজির হোসেন আখঞ্জী (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত ভোর রাতে উপজেলার সংসার হাওরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নৌকাভর্তি কয়লা নিয়ে বাড়ি ফেরার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন নজির হোসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নজির হোসেন আখঞ্জী তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তারং গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে নৌকায় করে কয়লা নিয়ে ফিরছিলেন তিনি। পথে হাওরে হঠাৎ বজ্রপাত হলে তিনি মারা যান। তার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি নৌকার ছাউনির নিচে থাকায় তারা প্রাণে রক্ষা পান।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


Share: