Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / ফরিদপুর / স্বামীর সঙ্গে ঝগড়ার পর রেললাইনে হাঁটছিলেন, ট্রেনে কাটা পড়ে ফাতেমা - Chief TV

স্বামীর সঙ্গে ঝগড়ার পর রেললাইনে হাঁটছিলেন, ট্রেনে কাটা পড়ে ফাতেমা - Chief TV

2026-07-07  ডেস্ক রিপোর্ট  35 views
স্বামীর সঙ্গে ঝগড়ার পর রেললাইনে হাঁটছিলেন, ট্রেনে কাটা পড়ে ফাতেমা - Chief TV

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ফাতেমা বেগম (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের দেলোয়ার শেখের মেয়ে। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কোহলদিয়া এলাকার দুবাইপ্রবাসী সাইফুল শিকদারের স্ত্রী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে মোবাইল ফোনে স্বামীর সঙ্গে ফাতেমার কথা-কাটাকাটি হয়। এর পরদিন সকালে কাউকে কিছু না জানিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে রেললাইন দিয়ে হাঁটার সময় খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মা শাহিদা বেগম জানান, প্রায় এক বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মাঝে ঝগড়া হতো। সোমবার রাতেও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। সকালে মেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রেললাইনে একজন ট্রেনে কাটা পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি মেয়ের মরদেহ শনাক্ত করেন।

ভাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাফুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Share: