বাংলাদেশ - ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক পুশইন, সীমান্ত আইন অমান্য করে কাঁটাতারের বেড়া নির্মাণ রুখতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দুইজন অবিবাহিত প্রাপ্তবয়স্ক মানুষের পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা শারীরিক সম্পর্ককে কোনো ব্যক্তির চরিত্র সম্পর্কে নেতিবাচক বা বিরূপ ধারণা তৈরির ভিত্তি হিসেবে বিবেচনা করা যায় না বলে ঐতিহাসিক রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। একইসঙ্গে এই ধরনের একটি অতীত মামলার অজুহাতে পুলিশ কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত এক প্রার্থীর নিয়োগ বাতিলের সিদ্ধান্তকেও পুরোপুরি অবৈধ ঘোষণা করে তা বাতিল করেছে দেশের সর্বোচ্চ
জয়পুরহাটের কালাই উপজেলার করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
জামালপুরের বকশীগঞ্জে ৩ মাদকসেবী প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ডসহ অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৮ জুন) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের দায়ে আটক ৯১ জন বাংলাদেশি জেলেকে দীর্ঘ আইনি প্রক্রিয়া ও কূটনৈতিক তৎপরতার পর নিজ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড।
শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে ধোঁয়া উঠার খবর ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের একটি বিশেষ দল। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখানে কোনো প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সম্ভাব্য ‘পুশইন’ বা পুশব্যাকের খবর মাইকে ছড়িয়ে পড়তেই লাঠি, ফলা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্ত পাহারায় নেমেছেন জামালপুরের সীমান্তবর্তী গ্রামবাসী। সোমবার দিবাগত রাতে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ৩ নম্বর পাররামপুর ইউনিয়নের উত্তর রহিমপুরসহ ভারতের সীমান্তঘেঁষা কয়েকটি এলাকায় এমন নজিরবিহীন ও দেশপ্রেমের চিত্র দেখা যায়।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নারী ও শিশুসহ বিভিন্ন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) অপচেষ্টা রুখতে দেশের ২৬ জেলার সীমান্তে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় ভারতের পাঁচ রাজ্যের সীমান্তবর্তী পয়েন্টগুলোতে বিপুল সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
খুলনার পাইকগাছায় স্ত্রীর সামনে অশোভনভাবে প্রস্রাব করতে বসার প্রতিবাদ করায় হাসান সরদার নামে পঁয়ত্রিশ বছর বয়সী এক যুবককে দফায় দফায় নৃশংসভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার বিকেলে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালিদাসপুর গ্রামে এই বর্বরোচিত ঘটনা ঘটে। নিহত হাসান ওই গ্রামের মালেক সরদারের ছেলে।
স্ত্রীর পরকীয়া ও ঘর ছাড়ার প্রতিশোধ নিতে এক অভিনব পথ বেছে নিলেন স্বামী। নিজের স্ত্রী যার হাত ধরে পালিয়েছেন, ঠিক তারই স্ত্রীকে বিয়ে করে ঘরে তুলেছেন তিনি। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামে ঘটে যাওয়া এমন এক চাঞ্চল্যকর ঘটনা এখন পুরো এলাকায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। স্থানীয় বাঁশতৈল ইউনিয়ন পরিষদের সদস্য শাজাহান সিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পচামাদিয়া হাই স্কুলপাড়া এলাকায় একটি পানি পড়ার আস্তানায় আরবি হরফে লেখা এক টুকরো কাফনের কাপড়কে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক রহস্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। রোববার সকালে স্থানীয় বাসিন্দারা ওই আস্তানায় রহস্যময় কাপড়টি দেখতে পান।
বগুড়া শহরের চারমাথা এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে বিপুল চন্দ্র পাল নামে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড় নিয়েছে। হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ নিহতের সঙ্গে থাকা এক নারীকে শনাক্ত করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিয়েছে।