জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুস্পৃষ্ট হয়ে মো. আনারুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার আওলাই ইউনিয়নের কাঁকড়া পিংলু গ্রামে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের উমেদ আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, প্রতারণা এবং পরবর্তীতে মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক কথিত আদম ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মকবুল হোসেন ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন আবারও আলোচনায় এসেছেন। তবে এবার কোনো নতুন সিনেমা বা ফ্যাশন শোর রাজকীয় উপস্থিতি নিয়ে নয়, বরং নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জীবনের গভীর উপলব্ধি ও বিশেষ মুহূর্তগুলো নিয়ে দেওয়া এক আবেগঘন বার্তার কারণে তিনি নেটিজেনদের নজর কেড়েছেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৫ জুন) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন এবং বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (৬ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই ট্রাফিক নির্দেশনার তথ্য জানানো হয়েছে।
ঢাকার আশুলিয়ার তাজপুরে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী এক ব্যক্তির ধারালো দায়ের কোপে রূপবান বেগম (৪৫) নামে এক গৃহবধূ নির্মমভাবে খুন হয়েছেন। শনিবার (৬ জুন) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বগুড়ার ধুনট উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের মশাল মিছিল থেকে এক যুবদল নেতার ওপর ককটেল হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় মো. জাহাঙ্গীর আলম (৪২) নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) রাতে ধুনট শহরের সদরপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকার তুরাগ নদী থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি এক চালকের ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং তাঁর পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো (উত্তর)। একই সঙ্গে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত একটি ভয়ংকর ‘হানিট্র্যাপ’ ও মুক্তিপণ আদায়কারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার এবং নিহতের ছিনতাইকৃত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ জুন) পিবিআই সদরদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চাঞ্চল্
সিরাজগঞ্জের তাড়াশে তেলের অভাবে দীর্ঘদিন ধরে চালু করা যাচ্ছে না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর। ফলে লোডশেডিংয়ের সময় বন্ধ হয়ে যাচ্ছে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম। টর্চ লাইট ও মোমবাতির আলোয় চলছে জরুরি চিকিৎসাসেবা। এতে ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরাও।
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৮ নং ওয়ার্ডের রেল স্টেশন সংলগ্ন কুলিপট্টি তুরিপাড়া সর্বজনীন দুর্গা মন্দির অঙ্গনে অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী রাধা গোবিন্দের লীলারস কীর্তন উৎসব-২০২৬ গভীর ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে ৫ই জুন অনুষ্ঠিত হচ্ছে।
কাউনিয়ায় তিন মাদক সেবনকারী কে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামের মৃত্যু সোনা মিয়ার পুত্র মাদক সেবনকারী রেজাউল হক, একই গ্রামের মৃত্যু মনজুরুল ইসলামের পুত্র মোহাম্মদ আলী এবং পূর্ব চান্দঘাট গ্রামের আব্দুল কাদেরের পুত্র ফারুক কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।