সিলেটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার চাঞ্চল্যকর মামলায় প্রধান আসামি তুহিন আহম্মদ হৃদয় (২৪)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট মহানগরীর আম্বরখানা পয়েন্টে এক ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।