ট্যাগ: গ্রামবাসীর উদ্যোগে সড়ক সংস্কার
চট্টগ্রামের রাউজান উপজেলার দীর্ঘদিনের অবহেলিত কুলালপাড়া-গাজীপাড়া সড়ক অবশেষে নিজেদের উদ্যোগেই সংস্কার শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। জনপ্রতিনিধিদের কাছ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না পেয়ে প্রবাসীদের অর্থায়ন ও গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।