Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / জনপ্রতিনিধিদের অপেক্ষা না করে নিজেরাই সড়ক সংস্কারে নামলেন গ্রামবাসী - Chief TV

জনপ্রতিনিধিদের অপেক্ষা না করে নিজেরাই সড়ক সংস্কারে নামলেন গ্রামবাসী - Chief TV

2026-06-24  ডেস্ক রিপোর্ট  33 views
জনপ্রতিনিধিদের অপেক্ষা না করে নিজেরাই সড়ক সংস্কারে নামলেন গ্রামবাসী - Chief TV

চট্টগ্রামের রাউজান উপজেলার দীর্ঘদিনের অবহেলিত কুলালপাড়া-গাজীপাড়া সড়ক অবশেষে নিজেদের উদ্যোগেই সংস্কার শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। জনপ্রতিনিধিদের কাছ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না পেয়ে প্রবাসীদের অর্থায়ন ও গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার সকালে রাউজান ইউনিয়নের কুলালপাড়া, গাজীপাড়া, মৌলার বাড়ি, আদর্শগ্রাম, শীলপাড়া, বড়ুয়াপাড়া ও রুপনগর এলাকার শত শত মানুষ একত্র হয়ে সড়ক সংস্কার কাজে অংশ নেন। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে প্রায় ২০ হাজার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বর্ষা মৌসুমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং শিক্ষার্থী, কর্মজীবীসহ সাধারণ মানুষকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হয়।

স্থানীয় সমাজসেবক মোহাম্মদ আলীর তত্ত্বাবধানে এবং প্রবাসীদের আর্থিক সহায়তায় প্রায় ২০০ থেকে ৩০০ স্বেচ্ছাসেবক সড়ক সংস্কার কাজে অংশ নেন। এ সময় প্রায় ৬০০ ফুট সড়ক মেরামত করা হয়।

সড়ক সংস্কার কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এলাকাবাসীর আশা, তাদের এই উদ্যোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে এবং ভবিষ্যতে সড়কটির স্থায়ী উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মতে, জনদুর্ভোগ কমাতে নিজেদের উদ্যোগে শুরু হওয়া এই কার্যক্রম গ্রামীণ ঐক্য ও সামাজিক দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।


Share: