Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / টাঙ্গাইল জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সঙ্গে লিয়াকত আলীর মতবিনিময় সভা - Chief TV

টাঙ্গাইল জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সঙ্গে লিয়াকত আলীর মতবিনিময় সভা - Chief TV

2026-01-27  গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল)  136 views
টাঙ্গাইল জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সঙ্গে লিয়াকত আলীর মতবিনিময় সভা - Chief TV

টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়ন, সল্লা ইউনিয়ন আঞ্চলিক শাখার উদ্যোগে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত আলীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কালিহাতি উপজেলার দেউপুর বাজারে (স্থাপিত: ২০০৯ খ্রি.) অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লিয়াকত আলীকে ফুলের তোড়া দিয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।

মতবিনিময় সভায় শ্রমিকদের স্বার্থ, অধিকার ও জীবনমান উন্নয়ন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বলেন:

“নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসা সুবিধা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই আমার অন্যতম অঙ্গীকার। নির্বাচিত হলে শ্রমিকদের কল্যাণে বাস্তবভিত্তিক ও টেকসই উদ্যোগ গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্ঘটনা ঝুঁকি কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি শ্রমিকবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে।

সভায় উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল রাজ্জাক, সদস্যসচিব একলাস মণ্ডল, যুগ্ম আহ্বায়ক ফজল মোল্লা, মীর শহিদুল ইসলাম শহীদ, জুলহাস উদ্দিন, কালাম মিলিটারী, নারান্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে শ্রমিকরা ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর প্রতি আস্থা ও সমর্থন প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানান।


Share: