Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / খেলাধুলা / টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ কবে, জানা গেল - Chief TV

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ কবে, জানা গেল - Chief TV

2025-11-25  ডেস্ক রিপোর্ট  156 views
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ কবে, জানা গেল - Chief TV

২০২৬ পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আজ মঙ্গলবার মুম্বাইয়ে আইসিসি আনুষ্ঠানিকভাবে এই সূচি প্রকাশ করবে।

২০২৫ এশিয়া কাপে তিন উত্তেজনাপূর্ণ ম্যাচের পর দুই দলের এটি প্রথম মুখোমুখি লড়াই হবে। আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচ, যা ভারতের গ্রুপ পর্বের তৃতীয় খেলা। ভারত ও পাকিস্তানের পাশাপাশি এই গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া।

৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত শুরু করবে তাদের বিশ্বকাপ অভিযান। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়া, ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে কলম্বো এবং ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে তারা। গ্রুপ পর্বে প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

ভারত ও শ্রীলংকার যৌথ আয়োজনে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বো বা ক্যান্ডিতে। আগের আসর ২০২৪-এর মতো এবারও ২০টি দলকে পাঁচ গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের সেরা দুই দল যাবে সুপার এইটে, যেখানে দুটি গ্রুপে ভাগ হয়ে হবে লড়াই। এরপর প্রতিটি গ্রুপের শীর্ষ দু’টি দল সেমিফাইনালে উঠবে।

গ্রুপ পর্ব পেরোতে পারলে ভারতের তিনটি সুপার এইট ম্যাচ হবে আহমেদাবাদ, চেন্নাই ও কলকাতায়। সেমিফাইনালে উঠলে ভারতের ম্যাচ হবে মুম্বাইয়ে। অন্য সেমিফাইনালটি অনুষ্ঠিত হতে পারে কলম্বো বা কলকাতায়, নির্ভর করবে পাকিস্তান ও শ্রীলংকা সুপার এইট থেকে উঠতে পারে কি না তার ওপর। ফাইনাল নির্ধারিত হয়েছে আহমেদাবাদে-তবে পাকিস্তান ফাইনালে উঠলে ভেন্যু বদলে নেওয়া হতে পারে কলম্বো।

আয়োজক ভারত ও শ্রীলংকাসহ এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ২০ দল: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত-ফলে এবারের আসরে তারা খেলবে শিরোপাধারী দল হিসেবে।


Share:

Single Page