সংবাদের ভিত্তিতে আজকে পুলিশের অভিযানে গ্রেফতার ১ জন । সংবাদদাতা মোঃ সুন্দর আলী (৪০), পিতা-হায়দার আলী, মাতা-জেলাহা খাতুন, জাতীয় পরিচয়পত্র নং-৪৬৩২৫৫৯৬৯৮, স্থায়ী সাং-তারাকান্দি, থানা-শ্রীবর্দী, জেলা-শেরপুর, বর্তমান সাং-অভিযান-১৪৮, সফিউদ্দিন সরকার একাডেমি রোড, আরিফ চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া, থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুর থানায় মৌখিক সংবাদ প্রদান করেন যে, ভিকটিম মোঃ রাসেল মিয়া (২৫), বাদীর শ্যালককে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া মোল্লাবাজারের সামনে পাকা রাস্তার উপর হতে অপহরনকারীরা অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়া গেছে।
পরবর্তীতে ভিকটিমের পরিবাবের কাছ থেকে নগদ ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা মুক্তিপন দাবি করলে, ভিকটিমের পরিবার থানা পুলিশকে অবহিত করে। উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ বিভাগ), জিএমপি, গাজীপুর মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ দীর্ঘ ০২ ঘন্টা অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির মাধ্যমে ভিকটিমকে টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা সাকিনস্থ প্রত্যাশা আবাসন এলাকা হইতে উদ্ধার করে এবং অপহরনকারী ১।
মোঃ সানি(৩০) পিতা -আনিসুর রহমান, সাং -কাশিবাড়ী,থানা -বিরল,জেলা- দিনাজপুর বর্তমান ঠিকানা হোসেন মার্কেট কাসেমের বাড়ির ভাড়াটিয়া টঙ্গী পশ্চিম থানাকে ভিকটিমের মোবাইল ফোন সহ আটক করতে সক্ষম হয়। এ সংক্রান্তে ভিকটিমের বোন জামাই মোঃ সুন্দর আলী (৪০) বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। ঘটনায় জড়িত অন্যান্যদের আটকের লক্ষ্যে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামিকে ২৩/১১/২৫ইং তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।