Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আন্তর্জাতিক / ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ - Chief TV

ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ - Chief TV

2026-03-13  আন্তর্জাতিক ডেস্ক  27 views
ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ - Chief TV

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক গঠিত ধর্মীয় স্বাধীনতা কমিশনের একমাত্র মুসলিম নারী সদস্য সামিরা মুনশি পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, কমিশনের ক্যাথলিক সদস্য ক্যারি প্রিজিন-বোলারকে অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করছেন।

মুনশি কমিশনের অ্যাডভাইজরি বোর্ড অব লে লিডার্স-এ দায়িত্ব পালন করছিলেন। তিনি বলেন, প্রিজিন-বোলারকে গাজায় ইসরায়েলের হামলাকে ‘গণহত্যা’ আখ্যায়িত করার এবং জায়োনিবাদবিরোধী অবস্থান নেওয়ার কারণে পদ থেকে সরানো হয়েছে।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে কমিশনের এক বৈঠকে প্রিজিন-বোলার মন্তব্য করেছিলেন যে, ক্যাথলিক ধর্ম ও জায়োনিবাদ একসাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই বৈঠকের ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর কমিশনের চেয়ারম্যান এবং টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, কোনো সদস্য ব্যক্তিগত বা রাজনৈতিক এজেন্ডা নিয়ে কমিশনের শুনানি ‘হাইজ্যাক’ করতে পারবে না। এর পরই প্রিজিন-বোলারকে প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়।

পদত্যাগপত্রে মুনশি যুক্তরাষ্ট্র সরকারের নীতির সমালোচনা করে বলেন, ইসরায়েলের প্ররোচনায় ইরানে বেসামরিক মানুষ হত্যায় যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ছে, এবং জনগণের করের অর্থ এমন সহিংসতায় ব্যয় হচ্ছে, যা জনগণের বড় অংশই সমর্থন করে না।

তিনি আরও বলেন, ভয় বা চাপের কারণে নয়, বরং কমিশনের কিছু সদস্যের অন্যায় আচরণ প্রত্যক্ষ করে তিনি তাদের সঙ্গে আর যুক্ত থাকতে চান না বলে পদত্যাগ করেছেন।


Share:

Single Page